Sumon Marriage Media

سْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

আমাদের সম্পর্কে

সুমন ম্যারেজ মিডিয়া - একটি শুদ্ধ ইসলামি ম্যাট্রিমনি প্ল্যাটফর্ম

"নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহর। আমরা তাঁর কাছে আমাদের অন্তরের অনিষ্ট ও আমাদের কাজের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করি। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ ﷺ-এর ওপর।"

বিয়ে: একটি মহান নিয়ামত ও সুন্নাহ

বিয়ে মহান আল্লাহর এক বিশেষ নিয়ামত এবং রাসূলুল্লাহ ﷺ-এর গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। কুরআন ও হাদীসে বিয়েকে পবিত্রতার মাধ্যম, দ্বীনের অর্ধেক পূর্ণ করার উপায় এবং আর্থিক ও সামাজিক স্থিতির পথ হিসেবে উল্লেখ করা হয়েছে।

কিন্তু আজকের সমাজে পশ্চিমা অপসংস্কৃতির প্রভাবে আমরা আমাদের নৈতিক ভিত্তি হারাচ্ছি। ইসলামি আদর্শ থেকে বিচ্যুতি ও পরিপূর্ণ দ্বীনি শিক্ষার অভাবে বিয়ে কঠিন হয়ে পড়েছে, আর সমাজে নানাবিধ পাপ বাড়ছে। এই ফিতনার যুগে যারা সুন্নাহ আঁকড়ে ধরে দ্বীনদার জীবনসঙ্গী খুঁজছেন, তাদের জন্য সঠিক মাধ্যম খুঁজে পাওয়া বড় চ্যালেঞ্জ।

আমাদের লক্ষ্য

একটি শুদ্ধ ইসলামি বিয়ের পরিবেশ গড়ে তোলা—যেখানে দ্বীনদার জীবনসঙ্গী খোঁজার পথ সহজ ও নিরাপদ হবে।

আমাদের উদ্দেশ্য

যিনা-ব্যভিচার রোধ, মোহরানায় সুন্নাহ অনুসরণ এবং যৌতুকের মতো অভিশপ্ত প্রথার বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা।

সুদূরপ্রসারী পরিকল্পনা

দ্বীনদার পাত্র-পাত্রী খোঁজ আরও সহজ করতে আমরা নিয়মিত গবেষণা ও সেবার মানোন্নয়নে কাজ করে যাচ্ছি।

আল্লাহ যেন আমাদের নিয়্যতকে খাঁটি রাখেন, আমাদের এই কাজ কবুল করে নেন এবং এতে বারাকাহ দান করেন। আমিন।

যোগাযোগ তথ্য

সুমন ম্যারেজ মিডিয়া

  • ডা: এ.এফ. সুমন হোমিও চেম্বার চৌড়হাস মোড়, কুষ্টিয়া।
  • +8801822852965
  • sumonfaruk62@gmail.com
Scroll to Top