সাধারণ নির্দেশনা
সুমন ম্যারেজ মিডিয়াতে কিভাবে একাউন্ট তৈরি করবো?
- প্রথমে sumonmarriagemedia.com প্রবেশ করুন এবং হোম পেজের উপরের ডান কোণে থাকা ইউজার আইকনে ক্লিক করুন।
- Create Account এ ক্লিক করুন।
- রেজিস্ট্রেশন ফর্ম প্রদর্শিত হবে। আপনার নাম লিখুন এবং জেন্ডার সিলেক্ট করুন।
- আপনার মোবাইল নাম্বার লিখে Verify বাটনে ক্লিক করুন। আপনার মোবাইল নাম্বার সঠিক হলে সেখানে একটি ভেরিফিকেশন কোড যাবে। নির্ধারিত স্থানে ভেরিফিকেশন কোড প্রবেশ করিয়ে Confirm বাটনে ক্লিক করে মোবাইল নাম্বার ভেরিফিকেশন সম্পন্ন করুন।
- একটি পাসওয়ার্ড নির্বাচন করুন।
- সুমন ম্যারেজ মিডিয়া Terms and Condition এবং Privacy Policy এর সাথে একমত হলে চেকবক্স চেক করুন।
- Create account বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি সম্পন্ন করুন।
সুমন ম্যারেজ মিডিয়াতে কিভাবে বায়োডাটা জমা দিব?
- প্রথমে সুমন ম্যারেজ মিডিয়াতে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন।
- লগইন করার পর হোম পেজ বা ড্যাশবোর্ড থেকে "বায়োডাটা তৈরি করুন" বাটনে ক্লিক করুন।
- বায়োডাটা তৈরির পূর্বে শর্তসমূহ পড়ুন এবং সম্মত হলে চেকবক্স চেক করে বায়োডাটা তৈরি করুন বাটনে ক্লিক করুন।
- বায়োডাটা ফর্ম প্রদর্শিত হবে। ফর্মে সকল তথ্য সঠিকভাবে দেওয়া শেষ হলে বায়োডাটা রিভিউ পেজে প্রবেশ করবেন এবং সব তথ্য ভালোভাবে পরিদর্শন করে Submit বাটনে ক্লিক করে বায়োডাটা জমা দিন।
- কয়েকদিনের মাঝে কাস্টমার কেয়ার থেকে আপনার অভিভাবক এবং আপনাকে কল করে ভেরিফাই করা হতে পারে।
- রিভিউ শেষে আপনার বায়োডাটার স্ট্যাটাস মেইল দিয়ে জানানো হবে ইনশাআল্লাহ।
সুমন ম্যারেজ মিডিয়াতে বায়োডাটা এডিট করবো কিভাবে?
- প্রথমে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
- উপরের ডান কোণে থাকা ইউজার আইকনে ক্লিক করুন।
- "বায়োডাটা এডিট করুন" বাটনে ক্লিক করুন।
- ফর্মে প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করে এডিট শেষে বায়োডাটা রিভিউ করুন এবং Submit বাটনে ক্লিক করুন।
- আপনার এডিট করা তথ্য কাস্টমার কেয়ার থেকে রিভিউ করে স্ট্যাটাস জানানো হবে।
সুমন ম্যারেজ মিডিয়াতে বায়োডাটা ডিলিট করবো কিভাবে?
- অ্যাকাউন্টে লগইন করে ড্যাশবোর্ড অথবা ইউজার আইকনে ক্লিক করুন।
- সেটিংস (Settings) এ ক্লিক করুন।
- "বায়োডাটা ডিলিট" বাটনে ক্লিক করে ডিলিট সম্পন্ন করুন।
লক্ষনীয়: আপনার বায়োডাটা ডিলিট করলে আর ফেরত আনতে পারবেন না। সাময়িক সময়ের জন্য প্রয়োজন হলে হাইড করে রাখতে পারেন।
কোনো বায়োডাটার ব্যাপারে অভিযোগ করবো কিভাবে?
- উক্ত বায়োডাটার নিচে থাকা "Report" বাটনে ক্লিক করুন।
- অথবা ড্যাশবোর্ড থেকে "আমার ক্রয়সমূহ" মেনুতে যান এবং সেখানে উক্ত বায়োডাটার পাশের Report বাটনে ক্লিক করুন।
- নির্ধারিত ফর্ম পূরণ করে আপনার অভিযোগ দাখিল করুন।
কাস্টমার কেয়ার থেকে তা যাচাই করে উপযুক্ত পদক্ষেপ নেয়া হবে ইনশাআল্লাহ।
কিভাবে কানেকশন ক্রয় করবো?
- ড্যাশবোর্ডে প্রবেশ করে "কানেকশন কিনুন" বাটনে ক্লিক করুন।
- আপনার প্রয়োজন অনুযায়ী একটি প্যাকেজ নির্বাচন করুন এবং Purchase Now বাটনে ক্লিক করুন।
- বিকাশ অথবা নগদ—যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে চাচ্ছেন তা সিলেক্ট করুন এবং Pay Now বাটনে ক্লিক করুন।
- বিকাশ পেমেন্ট গেটওয়েতে আপনার নাম্বার, ওটিপি (OTP) এবং পিন (PIN) দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন।
- খুব সহজেই পেমেন্ট সম্পন্ন হবে এবং আপনার অ্যাকাউন্টে কানেকশন যোগ হয়ে যাবে ইনশাআল্লাহ।
কিভাবে কানেকশন রিফান্ড পেতে পারি?
কানেকশন ব্যবহার করে কোনো বায়োডাটার যোগাযোগ তথ্য নিয়ে যোগাযোগ করতে ব্যর্থ হলে আপনি কানেকশন ফেরত পেতে পারেন। তবে বিপরীত পক্ষ যদি তাদের ব্যক্তিগত অপছন্দের কারণে আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে রিফান্ড পাবেন না।
- সর্বপ্রথম উক্ত বায়োডাটার নিচে থাকা Report বাটনে ক্লিক করুন অথবা ড্যাশবোর্ড থেকে অভিযোগ দাখিল করুন।
- আপনার অভিযোগ যাচাই করে খুব দ্রুত আপনাকে সিদ্ধান্ত জানানো হবে।
বিস্তারিত জানতে আমাদের Refund Policy পেজটি দেখুন।